1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা
শিরোনাম
শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪ বিশ্বনাথে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার  আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র

সুলতানের নৌকার নিচে আশ্রয় নেয়া বৃদ্ধ মায়ের পাশে এগিয়ে এলেন সংসদ সদস্য মাশরাফি

  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯২ Time View
মির্জা মাহমুদ রন্টু, নড়াইল জেলা প্রতিনিধি ঃ
নড়াইলে জমি লিখে নিয়ে ৮৫ বছরের এক বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে তার দুই ছেলের বিরুদ্ধে। বৃদ্ধা মা কোথাও ঠাঁই না পেয়ে চিত্রানদীর পাড়ে সংরক্ষিত শিল্পী এসএম সুলতানের নৌকার নিচে কয়েকদিন হলো আশ্রয় নেন। এ খবর পেয়ে শুক্রবার সন্ধায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা মায়ারানী নামে ওই বৃদ্ধাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।
স্থানীয়রা জানান, নড়াইল শহরের মাছিমদিয়া এলাকার মৃত কালিপদ কুণ্ডুর স্ত্রী মায়ারানীর বড় ছেলে দেব কুণ্ডুর আশ্রয়ে বসবাস করতেন। ছেলের আশ্রয়ে থাকাকালীন বছর দেড়েক হলো মায়ারানীর ৫ শতাংশ জমি দেবকুণ্ডু লিখে নেন। জমি লিখে নেয়ার পর থেকেই দেব ও তার স্ত্রী বৃদ্ধা মায়ের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন।
এক পর্যায়ে বৃদ্ধাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এরপর ছোট ছেলে উত্তম কুণ্ডুর সংসারেও ঠাঁই হয়নি মায়ারানীর। সেই থেকে এ বাড়ি, ওর বাড়ি করে বৃদ্ধার জীবন চললেও সর্বশেষ আর কোথাও ঠাঁই না পেয়ে চিত্রানদীর পাড়ে সংরক্ষিত শিল্পী এসএম সুলতানের নৌকার নিচে কয়েকদিন হলো মায়রানী আশ্রয় নেন। ঘটনাটি শুক্রবার মাশরাফির কানে পৌঁছালে তার উদ্যোগে সুলতানের নৌকার নিচ থেকে মায়ারানীকে উদ্ধার করে সুচিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews