1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কুড়িগ্রামে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক-১

  • Update Time : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৩৪৪ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় গ্রামে সাত বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে আলম মিয়া (৪০) নামে ১ জনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত আলম ওই গ্রামের মৃত: ওমর আলীর পুত্র এবং একজন চায়ের দোকানের কর্মচারী। এ ঘটনায় কন্যা শিশুর মা শুক্রবার সকালে কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করেন।

সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, গত ৩ মে মেয়েটিকে একা পেয়ে ধর্ষণের অভিযোগ ওঠে চা কর্মচারী আলমের বিরুদ্ধে। তিনদিন পর্যন্ত ঘটনাটি কাউকে বলেনি কন্যা শিশুটি। পরে প্রচন্ড ব্যাথা ও রক্তপাত হওয়ায় গত রাতে মাকে সব ঘটনা খুলে বলে সে। পরে স্থানীয় চিকিৎসক দিয়ে মেয়েটিকে চিকিৎসা করানো হয়।
মেয়েটি চর সিতাইঝাড়ে নানা-নানীর সাথে বসবাস করে। তার মা শহরে দর্জির কাজ করে। তার বাবা দ্বিতীয় বিয়ে করে ঢাকায় বসবাস করছে। নানা-নানী কন্যা শিশুটিকে বাড়ীতে রেখে রাস্তায় মাটির কাজ করতে যাওয়ার ফাঁকে তাদের বাড়ী সংলগ্ন চায়ের কর্মচারী আলম মেয়েটিকে ধর্ষণ করে বলে তার মা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। শুক্রবার দুপুরে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আলমকে আটক করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews