1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

কুড়িগ্রামে অপহরণের আড়াই মাস পর স্কুল ছাত্রী উদ্ধার

  • Update Time : রবিবার, ২ মে, ২০২১
  • ২৬৮ Time View

এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- রাজারহাটে দশম শ্রেণীর স্কুল ছাত্রী অপহরনের আড়াই মাস পর বগুড়ার আদমদীঘির মুড়ইল এলাকা থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় পুলিশ মামলার প্রধান আসামী এবং অপহরনকারীকেও গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

জানা গেছে,গত ১৬ ফেব্রুয়ারী উপজেলার নাজিমখান ইউনিয়নের রতিরাম পাঠানপাড়া গ্রামের আব্দুস ছালামের পুত্র মামুন মিয়া (১৯) একই গ্রামের শ্যামাপদ শীলের দশম শ্রেণী পড়ুয়া কন্যাকে প্রেমের ফাঁদে ফেলে অপহরন করে নিয়ে যায়। এঘটনায় গত ২৪ ফেব্রুয়ারী অপহৃতার পিতা শ্যামাপদ শীল বাদী হয়ে রাজারহাট থানায় একটি অপহরন মামলা দায়ের করেন।
দীর্ঘ আড়াই মাস পর গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে রাজারহাট থানার এস আই বেলাল হোসেন এর নেতৃত্বে,এস আই শরিফ উদ্দিন শেখ ও এস আই সঞ্জিত কুমার সহ একদল পুলিশ আদমদীঘি উপজেলার মুড়ইল এলাকার একটি বাড়ি থেকে স্থানীয় থানা পুলিশের সহযোগীতায় অপহৃতা মেয়েটিকে উদ্ধার করে। এসময় অপহরনকারীকে গ্রেফতার করে পুলিশ।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,অপহৃতা এবং আসামীকে আদালতে প্রেরন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews