1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথের খাজাঞ্চিতে এমপি লুনার মতবিনিময়: খাজাঞ্চিবাসী উন্নয়ন বঞ্চিত থাকবে না বিশ্বনাথের রামপাশায় গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ আলীর মতবিনিময় বিশ্বনাথের টেংরায় প্রবাসী আব্দুল হান্নানের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত নরসিংদী শীলমান্দী দড়িপাড়া জমি দ*খল ও প্রা*ণনা*শের হু*মকি*র অভি*যো*গে সংবাদ সম্মেলন লোহাগড়ায় পৌর এলাকার পুজা মন্ডপ পরিদর্শনে ইউএনও মুস্তাফিজুর রহমান বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইমাম মাওলানা নুরুর রহমানের অভিনন্দন   সমাজসেবক সেলিম আহমেদ এর বড় পুত্র সাকিবের জন্মদিন পালন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সেলিম আহমেদ  দুর্গাপূজা উপলক্ষ্যে লোহাগড়ায় পুজামন্ডপে শাড়ি বিতরণ ফুলবাড়ীতে মাছ ধরার জালে আ*ট+ক বিশাল অজগর দেখতে শতশত মানুষের ভিড়
শিরোনাম
বিশ্বনাথের খাজাঞ্চিতে এমপি লুনার মতবিনিময়: খাজাঞ্চিবাসী উন্নয়ন বঞ্চিত থাকবে না বিশ্বনাথের রামপাশায় গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ আলীর মতবিনিময় বিশ্বনাথের টেংরায় প্রবাসী আব্দুল হান্নানের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত নরসিংদী শীলমান্দী দড়িপাড়া জমি দ*খল ও প্রা*ণনা*শের হু*মকি*র অভি*যো*গে সংবাদ সম্মেলন লোহাগড়ায় পৌর এলাকার পুজা মন্ডপ পরিদর্শনে ইউএনও মুস্তাফিজুর রহমান বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইমাম মাওলানা নুরুর রহমানের অভিনন্দন   সমাজসেবক সেলিম আহমেদ এর বড় পুত্র সাকিবের জন্মদিন পালন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সেলিম আহমেদ  দুর্গাপূজা উপলক্ষ্যে লোহাগড়ায় পুজামন্ডপে শাড়ি বিতরণ ফুলবাড়ীতে মাছ ধরার জালে আ*ট+ক বিশাল অজগর দেখতে শতশত মানুষের ভিড় লোহাগড়ায় অ+গ্নিকা*ন্ডে বসতঘর পু*ড়ে ছা*ই লোহাগড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইউএনও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইলিয়াস আহমদ রাজনের অভিনন্দন  ফুলবাড়ীতে বিএনপি নেতাদের বি*রুদ্ধে মিথ্যা অ*পপ্র*চার ও চরি/ত্রহন*নের অভি*যো*গে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বিশ্বনাথে পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ 

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ পুড়ে ছাই

  • Update Time : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩২২ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ পুড়ে ছাই। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানেন না হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মসজিদের পাশের পরিত্যক্ত জায়গায় ওষুধগুলো পোড়ানো অবস্থায় দেখেন মসজিদে নামাজ পড়তে আসা কয়েকজন মুসল্লি। পরে ঘটনাটি জানাজানি হলে মুহুর্তেই হাসপাতাল চত্বরে উৎসুক জনতার ভিড় জমে। নিজ চত্বরে এমন ঘটনা ঘটলেও এব্যাপারে কিছুুই জানেন না কর্তৃপক্ষ। এঘটনায় এলাকার মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের প্রশাসনিক ভবনের ৩০গজ দূরেই হাসপাতাল মসজিদ। এ মসজিদ লাগোয়া পরিত্যক্ত একটি জায়গায় বিভিন্ন ধরনের নামিদামি সরকারি ওষুধ পোড়ানো অবস্থায় স্তুপ আকারে পড়ে রয়েছে।
ওই মসজিদে নিয়মিত নামাজ পড়েন শাকিল আহমেদ। তিনি জানান, ‘যোহর নামাজের সময় উজু করতে গিয়ে হঠাৎ সামনে কালো একটি স্তুপ চোখে পড়ে। কাছে গিয়ে দেখি এতে নানা ধরনের ওষুধ পোড়ানো হয়েছে।’
হাসপাতালে সেবা নিতে আসা রফিকুল ইসলাম, আব্দুস সালাম, নুরকালাম, রিয়াজুল হক, শেফালী বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসলে সব ওষুধ বাইরে থেকে কিনতে হয়। অথচ সরকারের লক্ষ লক্ষ টাকার ঔষধ পুড়িয়ে ফেলা হচ্ছে। এঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তারা।
পুড়ানো ওষুধগুলো সরকারি বলে নিশ্চিত করে রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, কে বা কারা সরকারি ঔষধগুলো পুড়িয়েছে তা আমার জানা নেই। তিনি আরও বলেন, এ ঘটনায় আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সেলিম মিয়াকে প্রধান করে তিন সদেস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews