1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ছাত্রলীগ নেতার কব্জি কর্তন: প্রধান আসামিসহ আটক-২

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৩৪৩ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-ছাত্রলীগ নেতার কব্জি কর্তন ঘটনায় প্রধান আসামিসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

কুড়িগ্রামের বহুল আলোচিত জেলা ছাত্রলীগের সাবেক নেতা আতাউর রহমান মিন্টুর হাতের কব্জি কেটে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ‘হাতকাটা’ বাঁধন ও তার অন্যতম সহযোগী রশিদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার বাইপাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করে বুধবার। এরপর তাদের কুড়িগ্রামে নেওয়া হচ্ছে বলে জেলা পুলিশের একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, রাজারহাট থানা পুলিশের একটি দল ঢাকার বাইপাইল এলাকা থেকে মিন্টুর ওপর হামলা মামলার প্রধান আসামি মেহেদী হাসান বাঁধন ওরফে ‘হাতকাটা’ বাঁধন এবং তার অন্যতম সহযোগী রশিদ মিয়াকে গ্রেফতার করেছে।
এ বিষয়ে জানতে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমারকে ফোন দিলে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান।
মেহেদী হাসান বাঁধন জেলার সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম এলাকার মুকুল মিয়ার ছেলে। তার মা মর্জিনা বেগম ওই ইউনিয়নের সংরক্ষিত (১,২ ও ৩ নং ওয়ার্ড) নারী ইউপি সদস্য। আর রশিদ মিয়া একই ইউনিয়নের তালুক তালোয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। গত ১৬ মার্চ ছাত্রলীগ নেতা মিন্টুর ওপর হামলার পর থেকে এরা পলাতক ছিলেন। এলাকায় এরা ‘হাতকাটা’ বাহিনী হিসেবে পরিচিত। এর আগে এই মামলায় আল-আমিন আহমেদ শুভ নামে আরও এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। সে কুড়িগ্রাম পৌরসভা এলাকার বকসী পাড়ার আব্দুল আজিজ দুলালের ছেলে। শুভ এজাহারভুক্ত আসামি না হলেও আটক সে নিজের সম্পৃক্ততার কথা জানিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বর্তমানে সে জেল হাজতে রয়েছে।
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও জেলা শহরের মজিদা আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক আতাউর রহমান মিন্টু গত ১৬ মার্চ দুপুরে জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পালপাড়া এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন দুষ্কৃতকারীর হামলার শিকার হন। হামলাকারীরা কুপিয়ে তার ডান হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর হাত ও দুই পা গুরুতর জখম হয়। বর্তমানে মিন্টু ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে ( পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের বাসিন্দা মেহেদী হাসান বাঁধনসহ ছয়জন জড়িত থাকার অভিযোগ ওঠে। পরে বৃহস্পতিবার (১৮ মার্চ) মিন্টুর বাবা আলতাফ হোসেন বাদী হয়ে রাজারহাট থানায় বাঁধনসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আতাউর রহমান মিন্টু জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলীর আপন ভাগিনা। আর বাঁধন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন মঞ্জু গ্রুপের রাজনীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। কাঁঠালবাড়ী এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে রাজনৈতিক বিরোধও রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews