1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

হেরোইন সেবনের সময় আইনজীবী ও তার সহযোগী আটক

  • Update Time : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩১২ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ– কুড়িগ্রাম শহরের জেনারেল হাসপাতাল এলাকা থেকে ‘হেরোইনসহ’ এক আইনজীবী ও তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ। রবিবার (১১ এপ্রিল) রাত ১ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) উৎপল কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল এদেরকে আটক করে। অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন আলমগীর হোসেন এবং তার সহযোগী আসাদুজ্জামান সবুজ ও মোস্তাক হোসেন। আলমগীর হোসেন পৌর এলাকার প্রফেসর পাড়ার মৃত ওসমান গণির ছেলে। তিনি কুড়িগ্রাম জজ কোর্টের আইনজীবী বলে জানায় পুলিশ। অপর আসামি আসাদুজ্জামান সবুজ কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ এলাকার মৃত মাহবুব জামান তোতার ছেলে এবং মোস্তাক হোসেন ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার এলাকার মৃত নাজমুল হকের ছেলে।
পুলিশ জানায়, রবিবার গভীর রাতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মূল ফটকের কাছ থেকে এই তিনজনকে মাদক গ্রহণ করা অবস্থায় আটক করা হয়। এদের তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এদের মধ্যে সবুজ পেশাদার মাদকসেবী। তাকে এর আগেও ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আর আলমগীর হোসেন নিজেকে কুড়িগ্রাম জজ কোর্টের আইনজীবী দাবি করেছেন।
কুড়িগ্রাম সদর পুলিশ ফাঁড়ির ইন চার্জ সাব ইন্সপেক্টর (এসআই) নাজমুস সাকিব সজীব জানান, আটক তিন জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews