1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা

কুড়িগ্রামে পাঁচ মাসের হারিয়ে যাওয়া শিশুকে পুলিশ ফিরিয়ে দিলো মায়ের কোলে

  • Update Time : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ২৬১ Time View

এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ– কুড়িগ্রামে পাঁচ মাসের হারিয়ে যাওয়া শিশুকে পুলিশ ফিরিয়ে দিলো মায়ের কোলে।

কুড়িগ্রামের চিলমারীতে ৯৯৯এ ফোন পেয়ে ৫মাসের এক শিশুকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে চিলমারী মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়,সোমবার সন্ধ্যার দিকে ৯৯৯ থেকে ফোন আসে একটি পাঁচ মাসের বাচ্চাকে আটকে রেখেছে তার পাষন্ড পিতা এবং শিশুটিকে নিয়ে ঢাকায় চলে যাবে। এমন সংবাদ পেয়ে সাথে সাথেই জরুরী ডিউটিতে নিয়োজিত এসআই আতাউর রহমান, এএসআই জিল্লুর রহমান সংগীয় ফোর্স সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়া হয়। সেখানে শিশুটির অসুস্থ মা মাজেদা বেগম(২৪) স্বামী-মোঃ রফিকুল ইসলাম সাং-রাজারভিটা থানা-চিলমারী, জেলা-কুড়িগ্রাম এর নিকট উপস্থিত হয়ে জানা যায় গত ২১/০৩/২০২১ ইং তারিখ বিকাল ০৪.০০ ঘটিকার সময় পারিবারিক কলহের জেরে মাজেদা বেগমের স্বামী, দেবর ও শ্বাশুড়ী তাকে মারপিট করে। আঘাত প্রাপ্ত হয়ে মাজেদা বেগম ২২ মার্চ দুপুর ০২.৩০ ঘটিকার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,চিলমারীতে ভর্তি হন। কিন্তু পাষন্ড পিতা তার দুগ্ধপোষ্য শিশুকে রেখে দেন বাড়িতেই। এদিকে হাসপাতালে আহত মা তার শরীরের আঘাতের যন্ত্রণার সাথে বুকের জ্বালায় ভুগতেছিলেন। তার দুগ্ধপোষ্য শিশুকে স্তন পান করাতে না পেরে ব্যথায় তার বুক টন টন করছিল। পুলিশি তৎপরতায় জরুরী ডিউটিতে নিয়োজিত পুলিশ অফিসার এসআই আতাউর রহমান, এএসআই জিল্লুর রহমান ও সংগীয় ফোর্স স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় দুগ্ধপোষ্য শিশু মিতু (০৫ মাস) কে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ারুল ইসলাম জানান, সংবাদ পেয়ে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews