1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 
শিরোনাম
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

খুলনায় বঙ্গবন্ধুর জন্য লক্ষাধিক মানুষের দোয়া

  • Update Time : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩৬৬ Time View

আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ মুজিববর্ষে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপনে ভিন্নধর্মী আয়োজন করে খুলনা জেলা প্রশাসন। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে লক্ষাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ সুযোগ করে দেওয়া হয়।

এছাড়া খুলনা জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও হেফজখানায় ১৯ হাজার দুইশত বার পবিত্র কোরআন খতম সম্পন্ন হয়।

আজ ১৭ মার্চ বুধবার দিবসটি উদযাপনে খুলনা জেলা স্টেডিয়ামে ছিল মূল দোয়ার অনুষ্ঠান। সেখানে বিকেলে ৬ হাজার ৬শত ৬৬ জন আলেম, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমবেত হয়ে আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁর পরিবারের শহিদ সদস্যগণ এবং মুক্তিযুদ্ধে প্রাণদেওয়া ৩০ লাখ শহিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় জুম প্রযুক্তির মাধ্যমে অনলাইনে খুলনা জেলার এক হাজার আটশত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, এক হাজার দুইশত মসজিদের মুসল্লিসহ পাঁচ লক্ষাধিক মানুষ এই দোয়ায় একত্রে অংশগ্রহণ করেন।

দোয়া অনুষ্ঠানে কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেক, পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক এসএম কামাল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দ রবিউল আলম, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএস শফিউল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ প্রমুখ অংশ নেন। দোয়া পরিচালনা করেন খুলনা টাউন জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আবু সালেহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews