1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি লোহাগড়ায় ই/য়া/বা কারবারি গ্রেফ/তা*র ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশু বান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বিশ্বনাথের রাজাগঞ্জ বাজার উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় রাস্তা পাকাকরণ কবে শেষ হবে- লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ নিরাপত্তা ও স*হিং/সতা প্রতি/রো/ধে ফুলবাড়িতে অ্যাডভোকেসি সভা লোহাগড়ায় আ. লীগের ৪২ জনের বিরুদ্ধে নাশকতা মামলা বিশ্বনাথের চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীরা নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে চুরি
শিরোনাম
ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি লোহাগড়ায় ই/য়া/বা কারবারি গ্রেফ/তা*র ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশু বান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বিশ্বনাথের রাজাগঞ্জ বাজার উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় রাস্তা পাকাকরণ কবে শেষ হবে- লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ নিরাপত্তা ও স*হিং/সতা প্রতি/রো/ধে ফুলবাড়িতে অ্যাডভোকেসি সভা লোহাগড়ায় আ. লীগের ৪২ জনের বিরুদ্ধে নাশকতা মামলা বিশ্বনাথের চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীরা নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে চুরি লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন ইসলামী আন্দোলন খুলনা জেলার এসিস্টেন্ট সেক্রেটারি হলেন মুফতি আশরাফুল ইসলাম কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক

লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন

  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

জহুরুল হক মিলু, লেহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫ টার দিকে লোহাগড়া বাজারস্থ ড্রীম হ্যাভেন কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরিফের সঞ্চালনায় বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শ ম জামশেদ আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো. আকতার হোসেন মোল্যা,
পৌর যুবদলের সদস্য সচিব হেলাল শেখ প্রমুখ।

এছাড়াও বিএনপি নেতা মো. আনিচুর রহমান কামাল, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোল্যা তানভির রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস কে মিন্টু, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মে. অলিয়ার রহমানসহ উপজেলা বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তিনি আপোষহীন ও গণমানুষের নেত্রী ছিলেন। বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরও দেশের মানুষের কথা ভেবে দেশত্যাগ করেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরে রাখার পাশাপাশি তিনি নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে ছিলেন।

আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন লোহাগড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাসুম বিল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews