1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

নড়াইলে মেম্বার সুজন গাইনের বিরুদ্ধে মন্দির সংস্কারের অর্থ আত্মসাতের অভিযোগ

  • Update Time : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮৮ Time View

মির্জা মাহামুদ হোসেন রন্টু,নড়াইল: নড়াইল সদর উপজেলার ১৩ নং মুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গা পাগল চাঁদ নাট মন্দির সংস্কারের জন্য বরাদ্দ কৃত অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে মুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার সুজন গাইনের বিরুদ্ধে।

সরজমিনে গিয়ে জানাযায়, হিজলডাঙ্গা পাগল চাঁদ নাট মন্দির সংস্কারের জন্য নড়াইল জেলা পরিষদ বরাবর বরাদ্দ চেয়ে একটি আবেদন করা হয়। আবেদনটি করেন মুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার সুজন গাইন। পরে ওই মন্দিরের নামে ২০১৮-২০১৯ অর্থ বছরে সংস্কারের জন্য জেলা পরিষদ ১,০০০০০ টাকা বরাদ্দ দেয়।
বরাদ্দ কৃত অর্থ দিয়ে মন্দির সংস্কারের কথা বলে ৬নং ওয়ার্ডের মেম্বার সুজন গাইন তা আত্মসাত করেছেন। স্থানীয় বাসিন্দা সুজন গাঙ্গলী, রিন্টু মহলদার,বিমান রায় জানান আমরা এলাকা বাসী চাঁদা তুলে মন্দির সংস্কার করেছি বরাদ্দের কোন টাকা আমরা পাইনি। মেম্বার সুজন গাইন টাকা তুলে নিলেও গত এক বছরে মন্দিরের কোন কাজ করেন নাই । এব্যাপারে ওয়ার্ড মেম্বার সুজন গাইনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মন্দিরে আমি ষাট হাজার টাকা দিয়েছি বাকি চল্লিশ হাজার টাকা আমি খরচ করেছি।
মুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রবিন্দ্রনাথ অধিকারী জানান, এ বিষ‌য়ে আমি অবগত নই।তবে ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ যদি কেউ আত্মসাত করে তবে সেটা জঘন্য তম অপরাধ।
এলাকাবাসী বিষয়টি তদন্ত করে দোষীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কর্তৃপক্ষের কাছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews