1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

খুলনায় ২৮ জানুয়ারি থেকে চরমোনাইর নমুনায় ৩ দিন‌ব্যাপী মাহফিল

  • Update Time : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৩২১ Time View

আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রতিনিধি: খুলনায় চরমোনাইর নমুনায় তিনদিনব্যাপী ৩৬ তম বাৎসরিক ওয়াজ মাহফিল আগামীকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) থেকে শুরু হচ্ছে। নগরীর খালিশপুর থানার আওতাধীন গোয়ালখালী ক্যাডেট স্কীম মাদ্রাসা ময়দানে এই বিশাল মাহফিল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ মুজাহিদ কমিটি খুলনা জেলা সাধারণ সম্পাদক শেখ হাসান ওবায়দুল করীম জানান, প্রথম দিন বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) বাদ মাগরিব উদ্বোধনী বয়ানের মাধ্যমে তিনদিনব্যাপী বাৎসরিক মাহফিল শুরু হবে। উদ্বোধনী বয়ান করবেন আমীরুল মুজাহীদিন চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

দ্বিতীয় দিন শুক্রবার (২৯ জানুয়ারী) বাদ ফজর বয়ান করবেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম, বাদ মাগরিব বয়ান করবেন নায়েবে আমীরুল মুজাহিদীন ও শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

তৃতীয় দিন শনিবার (৩০ জানুয়ারী) বাদ ফজর বয়ান করবেন নায়েবে আমীরুল মুজাহিদীন ও শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম, এছাড়া সকালে মাদ্রাসার ছাত্রদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান আবনায়ে রশীদিয়া, ইশা ছাত্র আন্দোলন খুলনা নগর ও জেলার ছাত্র গণ জমায়েত, বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নগর ও জেলার উদ্যোগে কর্মী সম্মেলন এবং ইউপি চেয়ারম্যান প্রার্থী পরিচিতি, সন্ধ্যায় ইশা ছাত্র আন্দোলন বিএল কলেজ শাখার বার্ষিক সম্মেলন, রাত নয়টায় বয়ান করবেন আমীরুল মুজাহিদীন ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।

রবিবার (৩১ জানুয়ারী) আখেরি বয়ান ও মোনাজাত করবেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মাদ রেজাউল করীম। এছাড়াও আজ বৃহস্পতিবার থেকে তিনদিনব্যাপী বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে কোরআন প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। সকল প্রোগামে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চরমোনাই পীর ও শায়েখে চরমোনাই।

তিনদিনব্যাপী মাহফিলে আরো আলোচনা করবেন হাফিজুর হুজুর রহ. এর জামাতা আল্লামা খালিদ সাইফুল্লাহ, মাওঃ নুরুল হুদা ফয়েজী, মুফতী নুরুল আমীন, হাফেজ মাওঃ মুশতাক আহমেদ, টাঙ্গাইলের মাওঃ রেজাউল করীম, চরমোনাই পীর রহঃ এর খলিফা হাফেজ মাওঃ আব্দুল আউয়াল, মাওঃ আলী আজাদ সাকাফী, মাওঃ আব্দুর রাজ্জাক, মাওঃ মিজানুর রহমান, আব্দুল গনী জমাদ্দার, শেখ হাসান ওবায়দুল করীম, আলহাজ্ব উমাইর হুসাইনী

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews