1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

নড়াইলে ইট-ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

  • Update Time : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ২৯৭ Time View

মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইল :
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট তৈরি করায় নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলার একাধিক ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম রোজিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 23 ডিসেম্বর সকালে অভিযান শুরু হয়ে বিকাল পর্যন্ত এ সকল ইট-ভাটায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় চিত্রা ব্রিক্স, সুরমা ব্রিক্স, মধুমতি ব্রিক্স, খাঁন ব্রিক্স, স্বস্তি ব্রিক্স, আরবিএস, জননি ব্রিকস ও সিকদার ব্রিকস অবৈধভাবে স্থাপনের কারনে ড্রেজার দিয়ে ভাটার স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয় এবং এস এস ব্রিকস, তাহসিন ব্রিকস, মুন্সি বিকস’সহ ৬টি ইটভাটাকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ২০ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকালে অভিযান শুরু হয়ে বিকেলে শেষ হয়। অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিভিয়ে দেন। পরে ড্রেজার দিয়ে ভাটার স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর যশোরের উপ-পরিচারক মোহাম্মদ সাইদ আনোয়ার, সহকারী পরিচালক হারুনর রশিদসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অবৈধ ইট-ভাটা বন্ধে এধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
উপ-পরিচালক সাইদ আনোয়ার বলেন, ওই সব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিলো। নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া এলাকায় অবৈধভাবে অনেক ইটভাটা কার্যক্রম চালাচ্ছে। ঐসব অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews