1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

৩৪ বছর পালিয়ে থেকেও অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন সাজাপ্রাপ্ত আসামি নূরুল ইসলাম

  • Update Time : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৬০০ Time View

মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইল : ৩৪ বছর পালিয়ে থেকেও অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন সাজাপ্রাপ্ত আসামি নূরুল ইসলাম (৫২)। নূরুলের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামে। সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম। এর আগে ওইদিন (সোমবার) সকাল ১০টার দিকে নূরুলকে মাগুরা সদর থানা এলাকা থেকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ।

পুলিশ কর্মকর্তা রিয়াজুল ইসলাম আরো জানান, ১৯৮৬ সালে নূরুল ইসলাম গাজীপুরের টঙ্গী এলাকায় একটি সিরামিক কোম্পানিতে পিয়ন পদে চাকরিকালীন ১০ হাজার টাকা আত্মসাত করার অভিযোগে তার নামে টঙ্গী থানায় মামলা হয়। এরপর থেকে পালিয়ে ছিলেন তিনি।

এ মামলায় ১৯৯৪ সালের ২৯ সেপ্টেম্বর নূরুলের বিরুদ্ধে দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন গাজীপুরের আদালতে। এছাড়া দুই হাজার টাকা জরিমানা, আনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।

দীর্ঘদিন পালিয়ে থাকায় ১২০জন পুলিশ কর্মকর্তা নূরুলকে গ্রেফতারের চেষ্টা করেও ব্যর্থ হন। সর্বশেষ লোহাগড়া থানার এসআই মাহফুজের নেতৃত্বে সোমবার নূরুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। সর্বশেষ নূরুল মাগুরা শহরে দৈনিক পত্রিকা বিক্রি করতেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews