1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে লোহাগড়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি কলেজ লোহাগড়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস” সিজন-২ উদ্বোধন বিশ্বনাথে আব্দুল গফুর স্মৃতি বৃত্তি বাস্তবায়নে আশুগঞ্জ বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত  লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় আহত কৃষকের মৃ+ত্যু নড়াইলের লোহাগড়ায় চাচাতো ভাইকে কু/পি*য়ে হ*ত্যা সিলেটে বিজিবির অ ভি+যানে এয়ারগানসহ ২১ লাখ টাকার ভা+রতীয় পণ্য জ+ব্দ লোহাগড়ায় পিক-আপের ধা*ক্কা/য় ভ্যান চালক নি/হ+ত যুক্তরাজ্যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সাউথ রিজিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় যুব দিবস পালন: আলোচনা সভা
শিরোনাম
প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে লোহাগড়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি কলেজ লোহাগড়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস” সিজন-২ উদ্বোধন বিশ্বনাথে আব্দুল গফুর স্মৃতি বৃত্তি বাস্তবায়নে আশুগঞ্জ বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত  লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় আহত কৃষকের মৃ+ত্যু নড়াইলের লোহাগড়ায় চাচাতো ভাইকে কু/পি*য়ে হ*ত্যা সিলেটে বিজিবির অ ভি+যানে এয়ারগানসহ ২১ লাখ টাকার ভা+রতীয় পণ্য জ+ব্দ লোহাগড়ায় পিক-আপের ধা*ক্কা/য় ভ্যান চালক নি/হ+ত যুক্তরাজ্যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সাউথ রিজিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় যুব দিবস পালন: আলোচনা সভা সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত, চেক ও গাছের চারা বিতরণ লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে “জুনিয়র বৃত্তি পরীক্ষা” উপলক্ষে প্রস্তুতিমুলক পরীক্ষা এসএসসি’র বৃত্তিতে নড়াইলে সেরা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় লোহাগড়ায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রী নি*হ*ত সিলেটের সাদা পাথরে নৌকা ভাড়া ৫০ টাকা বাড়ানোর দাবিতে মাঝিদের কর্মবিরতি

নরসিংদীতে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি কলেজ

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

নরসিংদী প্রতিনিধিঃ

ফাইনালে পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে শিরোপা জয়

নরসিংদীতে যুক্তিনির্ভর চিন্তা, মেধা ও মননশীলতার প্রতিযোগিতায় অনুষ্ঠিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে নরসিংদী সরকারি কলেজ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত ফাইনালে পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে শিরোপা জিতে নেয় নরসিংদী সরকারি কলেজের বিতার্কিক দল।

বৃহস্পতিবার নরসিংদী সরকারি কলেজের কনফারেন্স রুমে ‘সাহিত্যের সন্ধানে’র আয়োজনে এবং নরসিংদী সরকারি কলেজ ডিবেটিং সোসাইটির সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতার সেমিফাইনাল, ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী হয়ে চারটি শিক্ষাপ্রতিষ্ঠান সেমিফাইনালে উত্তীর্ণ হয়। সেমিফাইনালের প্রতিদ্বন্দ্বিতা শেষে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় নরসিংদী সরকারি কলেজ ও পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজ।

ফাইনাল পর্বে ‘আগামীর বাংলাদেশ চাকরি প্রার্থীর নয়, চাকরিদাতার’ শীর্ষক বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়ে নিজেদের যুক্তি ও বিশ্লেষণ তুলে ধরে নরসিংদী সরকারি কলেজের বিতার্কিক দল। প্রতিপক্ষ দলের সঙ্গে যুক্তিতর্কে প্রতিদ্বন্দ্বিতা শেষে বিচারকদের রায়ে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে দলটি।

নরসিংদী সরকারি কলেজ ডিবেটিং সোসাইটির মডারেটর ড. মুহাম্মদ সোহরাওয়ার্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, উপাধ্যক্ষ অধ্যাপক মো. খাদিম হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আব্দুল হালিম ভূঁইয়া, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলম এবং নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘সাহিত্যের সন্ধানে’র প্রতিষ্ঠাতা কবি ও ছড়াকার আসাদ সরকার এবং দৈনিক গ্রামীণ দর্পণের সম্পাদক কাজী আনোয়ার কামাল।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি সুস্থ বিতর্কচর্চার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, যুক্তি উপস্থাপন ও গঠনমূলক মতপ্রকাশে আরও উৎসাহিত করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews