1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে লোহাগড়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি কলেজ লোহাগড়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস” সিজন-২ উদ্বোধন বিশ্বনাথে আব্দুল গফুর স্মৃতি বৃত্তি বাস্তবায়নে আশুগঞ্জ বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত  লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় আহত কৃষকের মৃ+ত্যু নড়াইলের লোহাগড়ায় চাচাতো ভাইকে কু/পি*য়ে হ*ত্যা সিলেটে বিজিবির অ ভি+যানে এয়ারগানসহ ২১ লাখ টাকার ভা+রতীয় পণ্য জ+ব্দ লোহাগড়ায় পিক-আপের ধা*ক্কা/য় ভ্যান চালক নি/হ+ত যুক্তরাজ্যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সাউথ রিজিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় যুব দিবস পালন: আলোচনা সভা
শিরোনাম
প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে লোহাগড়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি কলেজ লোহাগড়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস” সিজন-২ উদ্বোধন বিশ্বনাথে আব্দুল গফুর স্মৃতি বৃত্তি বাস্তবায়নে আশুগঞ্জ বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত  লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় আহত কৃষকের মৃ+ত্যু নড়াইলের লোহাগড়ায় চাচাতো ভাইকে কু/পি*য়ে হ*ত্যা সিলেটে বিজিবির অ ভি+যানে এয়ারগানসহ ২১ লাখ টাকার ভা+রতীয় পণ্য জ+ব্দ লোহাগড়ায় পিক-আপের ধা*ক্কা/য় ভ্যান চালক নি/হ+ত যুক্তরাজ্যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সাউথ রিজিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় যুব দিবস পালন: আলোচনা সভা সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত, চেক ও গাছের চারা বিতরণ লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে “জুনিয়র বৃত্তি পরীক্ষা” উপলক্ষে প্রস্তুতিমুলক পরীক্ষা এসএসসি’র বৃত্তিতে নড়াইলে সেরা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় লোহাগড়ায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রী নি*হ*ত সিলেটের সাদা পাথরে নৌকা ভাড়া ৫০ টাকা বাড়ানোর দাবিতে মাঝিদের কর্মবিরতি

লোহাগড়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস” সিজন-২ উদ্বোধন

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নড়াইলের লোহাগড়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস” ২০২৬-২৭ সিজন-২ প্রতিযোগিতার উদ্ধোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩ টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ প্রতিযোগিতার উদ্ধোধন করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সময়ে নড়াইলের লোহাগড়া উপজেলায় উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্ধোধনী অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান, সদস্য সচিব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শিকদার মকবুল হোসেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা (বিআরডিবি) আলি আকবর, উপজেলা মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত মো. মাছুম খান, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুশান্ত কুমার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী ওয়ালী উল্যাহ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার চন্দ্রলিকা দাসাসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষার্থীরা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

লোহাগড়া উপজেলার নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান বলেন, এ প্রতিযোগিতা শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews