1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, পুরস্কৃত ৪ দক্ষ চালক লোহাগড়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন নড়াগাতিতে গাঁ/জা সহ ২ মা+দ-ক কারবারি আ/ট*ক কোম্পানীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নড়াইলের কালিয়ায় বিদ্যু*ৎ/স্পৃ*ষ্টে যুবকের মৃ/ত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন লোহাগড়ায় মধুমতি নদীতে অভিযানে কারেন্ট জাল পু+ড়ি*য়ে ধ্বং*স নড়াইলে আ ট*ক ৩ ইয়া/বা*কার*বারীর সাজা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত বিশ্বনাথের খাজাঞ্চিতে এমপি লুনার মতবিনিময়: খাজাঞ্চিবাসী উন্নয়ন বঞ্চিত থাকবে না
শিরোনাম
নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, পুরস্কৃত ৪ দক্ষ চালক লোহাগড়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন নড়াগাতিতে গাঁ/জা সহ ২ মা+দ-ক কারবারি আ/ট*ক কোম্পানীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নড়াইলের কালিয়ায় বিদ্যু*ৎ/স্পৃ*ষ্টে যুবকের মৃ/ত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন লোহাগড়ায় মধুমতি নদীতে অভিযানে কারেন্ট জাল পু+ড়ি*য়ে ধ্বং*স নড়াইলে আ ট*ক ৩ ইয়া/বা*কার*বারীর সাজা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত বিশ্বনাথের খাজাঞ্চিতে এমপি লুনার মতবিনিময়: খাজাঞ্চিবাসী উন্নয়ন বঞ্চিত থাকবে না বিশ্বনাথের রামপাশায় গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ আলীর মতবিনিময় বিশ্বনাথের টেংরায় প্রবাসী আব্দুল হান্নানের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত নরসিংদী শীলমান্দী দড়িপাড়া জমি দ*খল ও প্রা*ণনা*শের হু*মকি*র অভি*যো*গে সংবাদ সম্মেলন লোহাগড়ায় পৌর এলাকার পুজা মন্ডপ পরিদর্শনে ইউএনও মুস্তাফিজুর রহমান বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইমাম মাওলানা নুরুর রহমানের অভিনন্দন  

নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, পুরস্কৃত ৪ দক্ষ চালক

  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৯ Time View

রোড শো, আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচিতে নিরাপদ সড়কের আহ্বান

নরসিংদী প্রতিনিধি:

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য রোড শো, আলোচনা সভা, দক্ষ পেশাদার চালকদের পুরস্কার প্রদান, লিফলেট বিতরণ ও বৃক্ষরোপণসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নরসিংদী সার্কেল ও জেলা সড়ক নিরাপত্তা কমিটির উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় নরসিংদীর সাহেপ্রতাপ মোড়ে বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং চালক ও সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে জেলার চারজন দক্ষ পেশাদার গাড়িচালককে পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে সড়ক নিরাপত্তাবিষয়ক তথ্যচিত্র প্রদর্শন ও মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচার চালানো হয়।

বিকেলে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ, বিভিন্ন যানবাহনে স্টিকার লাগানো এবং গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার প্রদর্শন করা হয়। এ ছাড়া পরিবেশদূষণ রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে জেলা প্রশাসন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহ. শাহনুর জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সিরাজুল ইসলাম, নিরাপদ সড়ক চাই (নিসচা) নরসিংদী জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন ভূঁইয়া সোহাগ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আন্তজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা এবং ট্রাক-ট্রাকলরি-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন নরসিংদী আন্তজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি ও জেলা তাঁতি দলের সভাপতি হুমায়ুন কবির কামাল, আর্শিনগর মাইক্রোস্ট্যান্ডের সভাপতি আইয়ুব আলী এবং নরসিংদী জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের প্রস্তাবিত কমিটির কোষাধ্যক্ষ কাজল খানসহ বিভিন্ন সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা।

আয়োজকেরা জানান, সড়ক দুর্ঘটনা কমানো, চালকদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা, ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বৃদ্ধি এবং পথচারীসহ সাধারণ মানুষের মধ্যে নিরাপদ সড়ক সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই দিবসটি পালনের মূল লক্ষ্য।

তাঁরা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু চালকদের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে যাত্রী, পথচারী, পরিবহন মালিক, শ্রমিক এবং সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। সম্মিলিত সচেতনতা ও ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমিয়ে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও জনবান্ধব যাতায়াতব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews