1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় পৌর এলাকার পুজা মন্ডপ পরিদর্শনে ইউএনও মুস্তাফিজুর রহমান বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইমাম মাওলানা নুরুর রহমানের অভিনন্দন   সমাজসেবক সেলিম আহমেদ এর বড় পুত্র সাকিবের জন্মদিন পালন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সেলিম আহমেদ  দুর্গাপূজা উপলক্ষ্যে লোহাগড়ায় পুজামন্ডপে শাড়ি বিতরণ ফুলবাড়ীতে মাছ ধরার জালে আ*ট+ক বিশাল অজগর দেখতে শতশত মানুষের ভিড় লোহাগড়ায় অ+গ্নিকা*ন্ডে বসতঘর পু*ড়ে ছা*ই লোহাগড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইউএনও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইলিয়াস আহমদ রাজনের অভিনন্দন  ফুলবাড়ীতে বিএনপি নেতাদের বি*রুদ্ধে মিথ্যা অ*পপ্র*চার ও চরি/ত্রহন*নের অভি*যো*গে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় পৌর এলাকার পুজা মন্ডপ পরিদর্শনে ইউএনও মুস্তাফিজুর রহমান বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইমাম মাওলানা নুরুর রহমানের অভিনন্দন   সমাজসেবক সেলিম আহমেদ এর বড় পুত্র সাকিবের জন্মদিন পালন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সেলিম আহমেদ  দুর্গাপূজা উপলক্ষ্যে লোহাগড়ায় পুজামন্ডপে শাড়ি বিতরণ ফুলবাড়ীতে মাছ ধরার জালে আ*ট+ক বিশাল অজগর দেখতে শতশত মানুষের ভিড় লোহাগড়ায় অ+গ্নিকা*ন্ডে বসতঘর পু*ড়ে ছা*ই লোহাগড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইউএনও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইলিয়াস আহমদ রাজনের অভিনন্দন  ফুলবাড়ীতে বিএনপি নেতাদের বি*রুদ্ধে মিথ্যা অ*পপ্র*চার ও চরি/ত্রহন*নের অভি*যো*গে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বিশ্বনাথে পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ  নি*খোঁ+জের ১ দিন পর নদীতে পাওয়া গেল রাহুলের ম/রদে*হ খাজাঞ্চি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী  তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় পৌর এলাকার পুজা মন্ডপ পরিদর্শনে ইউএনও মুস্তাফিজুর রহমান

  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া( নড়াইল)প্রতিনিধঃ

শারদীয় দুর্গোৎসবের আনন্দ-উৎসব নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর রাখতে নড়াইলের লোহাগড়া পৌর শহরের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম মুস্তাফিজুর রহমান।

সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে তিনি পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও পূজা উদযাপনের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম মুস্তাফিজুর রহমান পূজামণ্ডপে দায়িত্ব পালনরত পুলিশ ও আনসার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। দুর্গোৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় তিনি বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যেরও প্রতীক। হিন্দু ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে, আনন্দঘন পরিবেশে ও নিরাপদে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে। উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, অপ্রীতিকর ঘটনা কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের মধ্যে সমন্বয় বজায় রাখা জরুরি। পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতিময় দুর্গোৎসব উপহার দেওয়া সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম মুস্তাফিজুর রহমানের সঙ্গে ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বদিউজ্জামাল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান, উপজেলা প্রকল্প কর্মকর্তা (বিআরডিবি) মোঃ আলী আকবর, চিত্রশিল্পী বলদেব অধিকারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগড়া শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান, জেলা প্রশাসন কর্তৃক গঠিত পূজা উদযাপন তদারকি কমিটির সদস্য ও সাংবাদিক শিমুল হাসান।

শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতির বন্ধনে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশা নিয়ে লোহাগড়ায় প্রশাসনের এ তদারকি কার্যক্রম উৎসবের পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews