1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কামরুল ইসলাম বাদশাহ খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি ” কর্মসূচি বাস্তবায়নে লোহাগড়ায় বিএনপির প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে অবৈ/ধভাবে গরুর মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরি/মানা সমাজসেবায় জনপ্রিয় সংগঠন বিশ্বনাথের সোনাপুর চ্যারিটি গ্রুপ লোহাগড়ায় হাজার হাজার ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে রথযাত্রা উৎসব পালন লোহাগড়ায় জুলাই শহি/দ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আগাম বন্যা ও দু/র্যোগ মোকাবেলায় উপজেলা দু/র্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে দুর্নী/তি প্রতি/রো/ধ কমিটির পরিচিতি সভা শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃ/ত্যু লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
শিরোনাম
কামরুল ইসলাম বাদশাহ খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি ” কর্মসূচি বাস্তবায়নে লোহাগড়ায় বিএনপির প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে অবৈ/ধভাবে গরুর মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরি/মানা সমাজসেবায় জনপ্রিয় সংগঠন বিশ্বনাথের সোনাপুর চ্যারিটি গ্রুপ লোহাগড়ায় হাজার হাজার ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে রথযাত্রা উৎসব পালন লোহাগড়ায় জুলাই শহি/দ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আগাম বন্যা ও দু/র্যোগ মোকাবেলায় উপজেলা দু/র্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে দুর্নী/তি প্রতি/রো/ধ কমিটির পরিচিতি সভা শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃ/ত্যু লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে কৃষকদের মাঝে গাছের চারা, সার ও বাঁশের খুঁটি বিতরণ শিবপুরের তরুণ মো. রোকনুজ্জামান খান–ফেসবুক সংক্রান্ত সেবায় আস্থা অর্জনের চেষ্টা করছেন লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন লোহাগড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

লোহাগড়ায় হাজার হাজার ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে রথযাত্রা উৎসব পালন

  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৯ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব লোহাগড়ায় যথাযথ মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই)
সকাল ৯ টায় শহরের রথখোলা শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির প্রাঙ্গণে এ রথযাত্রা শুরু হয়।

ঢাক-ঢোল বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে রথযাত্রা করানো হয়। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠান মালা। এ বর্ণাঢ্য রথযাত্রায় হাজার হাজার নারী-পুরুষের সমাগম হয়।

হিন্দু শাস্ত্র মতে, পুণ্য তিথিতে নিজ নিজ রথে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা শোভাযাত্রা সহকারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিজ মন্দির থেকে সপ্তাহকালের জন্য মাসির বাড়ি গমন করেন। এই বেড়াতে যাওয়ার উৎসবই রথযাত্রা। এই উৎসবের ঠিক এক সপ্তাহ পরে আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হবে ‘উল্টো রথযাত্রা উৎসব। ‘

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, শ্রী শ্রী জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছে জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীব রূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

রথযাত্রা উৎসবে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন রথখোলাস্হ শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির পরিচালনা কমিটির সভাপতি অচিন্ত্য মজুমদার বুদ্ধ, সাধারণ সম্পাদক নিপু চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবক নির্মল পোদ্দার কালু, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট লোহাগড়া উপজেলা শাখার আহবায়ক খোকন কুন্ডু, সদস্য সচিব প্রদীপ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার হাজার হাজার ভক্তবৃন্দ।

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী লোহাগড়া সরকারি কলেজ মাঠে গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় হরেক রকম পণ্যের পশরা সাজিয়ে বসেছে দোকানীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews