1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম
শিরোনাম
অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু

কোম্পানীগঞ্জে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‍্যালি অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে মুবারক র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) আয়োজিত মুবারক র‍্যালিটি কোম্পানীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হেমায়াতুল ইসলাম দাখিল মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়। 
পরে মাদ্রাসা মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমদ। প্রধান বক্তা ছিলেন সিলেট পশ্চিম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তালামীযের সদস্য জাহেদুর রহমান জাহেদ, সিলেট পশ্চিম জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক নুর হোসেন চৌধুরী, সম্পাদক শরীফ আহমদ মাহদী, সহপ্রচার সম্পাদক আব্দুল মজিদ নোমান, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোস্তাক আহমদ ও সাধারণ সম্পাদক মাওলানা আলাল উদ্দিন।
এ সময় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু সুফিয়ান রুহেল, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিশিষ্ট মুরব্বি মো. কালা মিয়া, আব্দুল আলী, নূরুল হক, মুসাহিদ আলী, আব্দুল কাদির, হেমায়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাইদুল ইসলাম সাঈদ, উত্তর বুড়দেও থানা সদর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আল আমিন এবং আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারী কোম্পানীগঞ্জ উপজেলা শাখার খলিফা আব্দুল মতিন মলাই প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে উপস্থিতদের মধ্যে শিরনি বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews