1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি

  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৯ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

লড়ছি আমরা, গড়তে মানবতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের অন্যতম পরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. কায়ছার ইকবালকে সভাপতি ও আম্মার হোসেন রকিকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) নড়াইল জেলা ব্লাড ব্যাংকে প্রতিষ্ঠাতা পরিচালক মো. মাহামুদুল হাসান ও নড়াইল জেলা ব্লাড ব্যাংকে পৃষ্টপোষক এস.এম হায়াতুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ উপলক্ষে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে রোববার বিকেলে নড়াইল জেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মাহামুদুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হর।

সভায় বক্তব্য দেন লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর, সদস্য সচিব মো. ইকবাল হাসান শিমুল, সাংবাদিক সৈয়দ খায়রুল আলম, মো. তরিকুল ইসলাম, মো. রাজু গাজী প্রমুখ।
আলোচনা সভা শেষে নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন নড়াইল জেলা ব্লাড ব্যাংকে পৃষ্টপোষক এস.এম হায়াতুজ্জামান।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছে- সিনিয়র সহসভাপতি কাজী মঈনুল হাসান , সহসভাপতি মো. মুকুল আহমেদ ও মো. আব্দুল্লাহ শেখ , যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক শেখ ও মে. ইমামুল ইসলাম রিয়ান, সাংগঠনিক সম্পাদক মো. সাকিব শেখ ও মো. সুজন মোল্যা, কোষাধ্যক্ষ মো. সোহানুর রহমান, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের হোসেন, রক্তদান বিষয়ক সম্পাদক মো. রাইয়ান শেখ এবং সদস্য শেখ হাফিজুর রহমান, মো. সম্রাট খান ও মো. রবিউল ইসলাম রবিন।

উল্লেখ্য, আগামী ৯০ দিনের (৩ মাস) মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews