1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা

বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১১১ Time View

বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের ভিন্ন ভিন্ন অভিযানে ২ হাজার ৬পিস (২৬০০) ইয়াবাসহ এক মাদক কারবারী ও বিভিন্ন  মামলার পরোয়ানা ভুক্ত আসামি সহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বিশ্বনাথ থানা পুলিশ সূত্রে জানা যায় , ১৮ এপ্রিল শনিবার রাতে বিশ্বনাথ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়।

শনিবার ভোর রাতে বিশ্বনাথ থানার এসআই (নিঃ) সামসুল হক সুমনের নেতৃত্বে উপজেলার ১নং নামাকাজী ইউনিয়নের অন্তর্গত গোলচন্দ বাজারের গোলচন্দ জামে মসজিদ এর সামনে সিলেট টু সুনামগঞ্জগামী মেইন রোডে ২৬০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ফারুক আহমদ(৪০) নামের এক ইয়াবা ব্যাবসায়ীকে আটক করে পুলিশ। ইয়াবা কারবারি ফারুক আহমদ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের মৃত নুর উদ্দিনের পুত্র। ফারুক আহমদ এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিশ্বনাথ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। বিশ্বনাথ থানার মামলা নং-১৪/৫১, তারিখ-১৯/৪/২০২৬ খ্রিঃ। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক মামলাসহ আরো ১২টি মামলা রয়েছে।

ওইদিন রাতে এসআই(নিঃ) জহিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে আরেক অভিযানে জগন্নাথপুর থানাধীন কেউনবাড়ী বাজারে অভিযান পরিচালনা করে মোঃ আব্দুর রাজ্জাক ওরফে রজাক মিয়া নামের এক পরোয়ানা ভক্ত আসামী কে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ২০২২ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলা রয়েছে। জগন্নাথপুর থানার মামলা নং-০৮/৫২, তারিখ- ১২/৫/২০২২ খ্রিঃ। রজাক মিয়া (৩৮) ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পরোয়ানা ভুক্ত পলাতক আসামি। সে বিশ্বনাথ উপজেলার চান্দভরাং গ্রামের আশিক আলীর পুত্র। 

এদিকে সঙ্গীয় ফোর্স সহ বিশ্বনাথ পৌরসভার বাজারে অভিযান পরিচালনা করে মুফতির গাঁও গ্রামের মৃত আমীর আলীর ছেলে রুবেল আহমদ কে গ্রেফতার করেন এসআই অনীক বড়ুয়া। রুবেল আহমদ সিলেটের দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০২৪ সালের একটি মামলার পরোয়ানা ভুক্ত আসামি। রুবেল আহমদ এর বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা নং ৭, তারিখ -০৭/০৭/ ২০২৪ খ্রিঃ।

অপর আরেকটি অভিযানে উপজেলার আমতৈল গ্রাম থেকে ২০১৭ সালে করা একটি পারিবারিক মামলার পরোয়ানা ভুক্ত আসামীকে আটক করেছে পুলিশ। আটক ব্যাক্তি রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের আব্দুল গফুর এর পুত্র আনোয়ারুল হক। 

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান। তিনি জানান, আসামীদেরকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আজ রবিবার দুপুরে সিলেটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews