1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন
শিরোনাম
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪ বিশ্বনাথে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার 

বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা

  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে (বিএমসিএইচ) তদন্ত কমিটির শুনানি চলাকালে শিক্ষকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, বহিরাগতদের নিয়ে এসে শিক্ষকদের গায়ে হাত তোলা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে কলেজের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করছেন সাধারণ ছাত্র-ছাত্রীরা।

কলেজের একজন চিকিৎসকের অপসারণের বিষয়ে অভিযোগ উঠলে হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির পক্ষ থেকে উভয় পক্ষকে শুনানিতে ডাকা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শুনানি চলাকালীন ডাঃ মশিউর মুসার নেতৃত্বে একদল বহিরাগত (ছাত্রদল নামধারী) আকস্মিক প্রবেশ করে। তারা উপস্থিত চিকিৎসকদের সাথে বাকবিতণ্ডায় জড়ায় এবং একপর্যায়ে শিক্ষকদের গায়ে হাত তোলে।

এই ন্যাক্কারজনক ঘটনার পর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা তিনটি প্রধান দাবি তুলে ধরেছেন: ১. ঘটনার মূল উস্কানিদাতাকে অবিলম্বে প্রতিষ্ঠান থেকে অপসারণ করতে হবে, ২. হামলায় জড়িত বহিরাগতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে ৩. ক্যাম্পাসে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, “যাদের হাত ধরে আমরা চিকিৎসা সেবা শিখছি, সেই শিক্ষকদের ওপর বহিরাগতদের হামলা কোনোভাবেই সহ্য করা হবে না। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews