1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

ছাতকে লুটপাট ও ষড় যন্ত্র মূল ক মামলার প্রতিবাদে ৬ গ্রামের মান বব ন্ধন

  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ Time View

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ

ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, দোকানপাট লুট, গবাদিপশু ও ফসল ছিনতাই এবং ষড়যন্ত্রমূলক মামলায় নিরীহ মানুষকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামের খেলার মাঠে আয়োজিত প্রতিবাদ সভা শেষে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ছাতক উপজেলার ইসলাম পুর ইউনিয়নের লুভিয়া গ্রাম ও দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের হাবিব নগর, পূর্ব সোনাপুর, পুরান বস্তি, সারপিন পাড়া, উত্তর সোনাপুর গ্রামের সহস্রাধিক নারী-পুরুষসহ মানববন্ধনে মানুষ অংশগ্রহণ করেন।।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, ছাতক উপজেলার ইছামতি বাজারে সম্প্রতি সংঘটিত দুই পক্ষের সংঘর্ষে আহত মানিক মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর ওই ঘটনাকে কেন্দ্র করে ছাতক ও দোয়ারাবাজার সীমান্ত এলাকায় ছাতক উপজেলার বনগাঁও এবং দারোগাখালী এলাকার একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে প্রতিশোধমূলক হামলা লুটপাট ও হুমকি ধমকি দিয়ে আসছে।

স্থানীয়দের দাবি, বনগাঁও দারোগা খালী গ্রামের ইলিয়াস আলী, সিরাজ মৌলানা, শফিক মেম্বার ও রুস্তম আলীর নেতৃত্বে একদল উশৃঙ্খল ব্যক্তি ছাতক উপজেলার লুভিয়া গ্রামে ও দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের হাবিব নগর, পূর্ব সোনাপুর, পুরান বস্তি, সারপিন পাড়া, উত্তর সোনাপুর গ্রামে ধারাবাহিকভাবে হামলা ও লুটপাট চালায়।

গ্রামবাসীর ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা রাতের আঁধারে ও দিনের বেলায় পাকা ধান কেটে নিয়ে যায়, উক্ত গ্রাম গুলোর লোকজনের ইছামতী বাজারের দোকানপাট ভাঙচুর ও লুটপাট চালায়, ইছামতী এলসি ষ্টেশনের মাধ্যমে আমদানিকৃত চুনাপাথর লুট এবং তাদের গবাদিপশু ছিনিয়ে নেয়া হয়েছে। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে অনেকেই এখনও আতঙ্কে এলাকা ছাড়া রয়েছেন। একই সাথে গত ৩০ অক্টোবর ইছামতী এলাকায় অনাকাঙ্খিত একটি ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন এমন অন্তত অর্ধশতাধিক নিরীহ মানুষকে মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে।

স্থানীয়রা জানান, ব্যবসায়ীরা মামলা ও হামলার ভয়ে ইছামতি বাজারে দোকানপাট খুলতে সাহস পাচ্ছেন না। সীমান্ত এলাকার ব্যবসা-বাণিজ্য কার্যত অচল হয়ে পড়েছে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, একের পর এক গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কার্যকর প্রশাসনিক উদ্যোগ দৃশ্যমান নয়। স্থানীয়দের মতে, দ্রুত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর অবস্থান ও নিরপেক্ষ তদন্ত না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

বর্তমান ইউপি সদস্য মো. ধন মিয়া বলেন,
‘ঘটনার সঙ্গে যাদের কোনো সম্পৃক্ততা নেই তাদের বিরুদ্ধেও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এতে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।’

ব্যবসায়ী সৈয়দ জামান নিপু বলেন, এ ঘটনা কে কেন্দ্র করে চুনা পাথর ব্যবসায়ীদের এলসি স্টেশনে আমদানী করতে বাধা দেওয়া হচ্ছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত সহ সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণে সীমান্ত এলাকার শত শত শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত ব্যবসায়িদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন বলেন, লুটপাট ও ভাংচুরে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার করা না হলে সীমান্ত এলাকায় সহিংসতা বন্ধ হবে না।’

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে লুটপাট ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ এবং মিথ্যা মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সীমান্ত এলাকায় মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, ব্যবসায়ী নওসাদ জামিল, এস জামান নিপু, আব্দুল মন্না, মোবারক হুসেন, আব্দুল খালিক মানিক, জামাল হুসেন, সফিকুল ইসলাম, জসিম উদ্দিন, মুক্তার হুসেন,
জয়নাল আবেদীন, নুরুল ইসলাম, মকবুল হুসেন মোহাম্মদ আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews