1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা
শিরোনাম
শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪ বিশ্বনাথে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার  আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র

লোহাগড়ায় যুবদলের আহবায়ক খান মাহমুদের বহিস্কার আদেশ প্রত্যাহার, মিষ্টি বিতরণ

  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

জাতীয়তাবাদী যুবদল নড়াইলের লোহাগড়া উপজেলা শাখার আহবায়ক খান মাহমুদ আলমের সাময়িক বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

খান মাহমুদ আলম লোহাগড়া উপজেলা যুবদলের আহবায়ক এবং উপজেলার দোয়া মল্লিকপুর গ্রামের মৃত বনি আমিন খানের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতি- আদর্শের পরিপন্থী কার্যকলাপের অভিযোগে গত ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর লোহাগড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক খান মাহমুদ আলমকে জাতীয়তাবাদী যুবদল থেকে সাময়িক বহি:স্কার করা হয়।

এর আগে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর সকালে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের দোয়া মল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মিরান ও জিয়ারুল নামে দু-ভাইকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে লোহাগড়া উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলমের সম্পৃক্ততার অভিযোগ ওঠে এবং তাকে প্রধান আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর খান মাহমুদ আলমকে যুবদল থেকে সাময়িক বহিস্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে , বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন উক্ত বহিষ্কার আদেশ কার্যকর করেছেন।

এদিকে দীর্ঘ দেড় বছর পর বৃহস্পতিবার লোহাগড়া উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলমের বহিস্কার আদেশ প্রত্যাহার করায় স্হানীয় যুবদলের নেতা-কর্মী ও সমর্থকরা লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজার এলাকায় মিষ্টি বিতরণ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews