যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় তবুও চলে যায়
কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
অনেক গুণে গুণান্বিত ছিলেন কোম্পানীগঞ্জ থানা পুলিশের এই কর্মকর্তা। থানাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলেন। আপন করে নিয়েছিলেন কোম্পানীগঞ্জের মানুষকে। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক এবং ইভটিজিং মুক্ত করে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছিলেন। একজন জনবান্ধব ও মানবিক ওসি ছিলেন। খুব স্থির ও ধৈর্যশীল একজন মানুষ। মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতেন। বিরক্ত, অবহেলা বা ব্যস্ততা দেখাতেন না কাউকে। তিনি দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। অল্প সময়ে কোম্পানীগঞ্জের আমূল-পরিবর্তন করতে পেরেছেন আপনি। সৎ, নিষ্ঠা, মেধা ও দূরদর্শিতা দিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে অনেক শ্রেষ্ঠত্বের পদক অর্জন করেছেন। কোম্পানীগঞ্জ থানায় দায়িত্ব পালনকালে হয়েছেন সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি। যেখানেই থাকবেন ভালো থাকবেন ওসি রতন শেখ (পিপিএম)। এমনটি কোম্পানীগঞ্জের সকল শ্রেণির মানুষের।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।