1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা
শিরোনাম
শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪ বিশ্বনাথে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার  আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র

খুলনায় ৮ দলের সমাবেশ ১ ডিসেম্বর: উপস্থিত থাকবেন পীর সাহেব চরমোনাই, ডাঃ শফিকুর রহমান, মামুনুল হক

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১১৩ Time View

,

মোহাঃ আশরাফুল ইসলাম,খুলনা সদর প্রতিনিধিঃ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন সহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত ৮ দলের উদ্যোগে আগামী ১ ডিসেম্বর খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশকে কেন্দ্র করে নানা কর্মসূচি গ্রহণ করেছে খুলনার ৮ দলের নেতাকর্মীরা। দফায় দফায় চলছে প্রস্তুতি বৈঠক। সমাবেশে বক্তব্য রাখবেন ৮ দলের শীর্ষ নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১ ডিসেম্বর নগরীর শিববাড়ি মোড়ে (বাবরি চত্বর) দুপুর ২টায় ৮ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে অতিথি থাকবেন,

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম ( পীর সাহেব চরমোনাই )
জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানি, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ডেভলপমেন্ট পার্টির চেয়ারম্যান এড. আনোয়ারুল ইসলাম চাঁন। এছাড়া স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত থাকবেন।

ইসলামী আন্দোলনের খুলনা মহানগর সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন বলেন, খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশ সফলে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে সমাবেশ সফলে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ বৃহস্পতিবার আছরবাদ নগরীতে প্রচারপত্র বিলি, এশা বাদ যৌথ বৈঠক, ২৮ ও ২৯ নভেম্বর ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার মিছিল, ৩০ নভেম্বর খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন। এছাড়া ২৯ নভেম্বর, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর সকাল পর্যন্ত নগরজুড়ে মাইকে প্রচার করা হবে। ১ ডিসেম্বর দুপুর ২টায় শিববাড়ি মোড়ে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews