কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
“শক রেসপন্সিভ সোশ্যাল প্রোটেকশন (এসআরএসপি)” প্রকল্পের আওতায় কোম্পানীগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অংশগ্রহণে সামাজিক নিরাপত্তা বেষ্টনি, ভূমিকা ও দায়িত্ব, ডাটাবেস এবং লাস্ট মাইল প্রারম্ভিক সতর্কবার্তা প্রচার বিষয়ে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনিক হলরুমে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে এফআইভিডিবি (FIVDB), কারিগরি সহযোগিতায় ছিল বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: রবিন মিয়ার সভাপতিত্বে ও এফআইভিডিবির মনিটরিং অফিসার ড. শেখ তাওহিদা রহমানের সঞ্চালনায় ওরিয়েন্টেশন এ বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো আতাউর রহমান, সমাজসেবা কর্মকর্তা জনাব আবু সাঈদ মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব বদিউজ্জামান আহমেদ , আনসার ভিডিবি কর্মকর্তা জনাব মোছাম্মৎ সেলিনা বেগম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোঃ সুমন আহমেদ, এফআইভিডিবি প্রজেক্ট কোঅর্ডিনেটর গৌতম কুমার দাস ও উপজেলা কো-অর্ডিনেটর জনাব ফুজায়েল আহমদ, এফ এফ সালমান আহমেদ চৌধুরী, নাজমা আক্তার প্রমূখ সহ সরকারী, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় কোম্পানীগঞ্জ উপজেলার দুর্যোগ প্রতিরোধে ৪ টি ইউনিয়নসহ পিছিয়ে পড়া ইউনিয়নগুলোর দিকে আরও একটু বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে ভবিষ্যতে এনজিও এর প্রকল্প গুলো সফলভাবে বাস্তবায়নের জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। ইছাকলস ইউনিয়নের চেয়ারম্যান জনাব সাজ্জাদুর রহমান সাজু জানান তার ইউনিয়ন ইছাকলস সবার থেকে পিছিয়ে পড়া ইউনিয়ন। তাই এফআইভিডিবি সহ অন্যান্য এনজিও গুলো যদি সম্মিলিতভাবে কাজ করে তাহলে তার ইউনিয়ন অবকাঠামোগত উন্নয়নে এগিয়ে যেতে পারবে। পরিশেষে সভাপতি জনাব মো: রবিন মিয়া প্রকল্পের শুভকামনা ও ধন্যবাদ জানিয়ে ওরিয়েন্টেশন সমাপ্তি ঘোষণা করেন।।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।