নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলায় দুই ভাই হত্যার মামলার অন্যতম প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাপমারা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন— আব্দুল আওয়াল (৭০), পিতা মৃত কালা গাজী, সাং চরসুবুদ্ধি, থানা রায়পুরা, জেলা নরসিংদী; শিপন শিকদার (৩৫), পিতা অহেদ শিকদার, সাং তবিরকাঠি, থানা বাকেরগঞ্জ, জেলা বরিশাল এবং শাহানাজ বেগম (৩২), পিতা আব্দুল আওয়াল, স্বামী শিপন শিকদার, সাং চরসুবুদ্ধি, থানা রায়পুরা, জেলা নরসিংদী। এছাড়া ৪ পূর্বে জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানার এসআই মোবারক হোসেন, এসআই জামিরুল ইসলাম, এএসআই জিয়াউল হক ও এএসআই দীপক কুমার সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আসামিদের আটক করে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন চন্দ্র সরকার বলেন, “রায়পুরার জোড়া খুন মামলায় এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে বৃহস্পতিবার আটক হওয়া তিনজন এজাহারভুক্ত আসামি। হত্যাকাণ্ডে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, ২ নভেম্বর রায়পুরা থানার চরসুবুদ্ধি এলাকায় আপন দুই ভাইকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতদের পরিবার রায়পুরা থানায় হত্যা মামলা দায়ের করে। মামলাটি রায়পুরা থানার মামলা নং-০২ (তারিখ ০২/১১/২০২৫) হিসেবে নথিভুক্ত হয়, যা দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩০৭/৩২৬/৩০২/৪২৭/৩৪ ধারায় রুজু করা হয়।
পুলিশের ভাষ্য, এজাহারভুক্ত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।