কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
সিলেটের কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ পিপিএম যোগদান করার পর যত অভিযান হয়েছে সেসব অভিযানের মধ্যে এ পর্যন্ত সবচেয়ে বড় চালান আটক হলো এটি। কালো রঙের এক্স নোহায় করে মাদকের ওই চালান নিয়ে যাচ্ছিল চোরাকারবারিরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান থেকে দ্রুত পালিয়ে যায় চোরাকারবারিরা।
রবিবার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের থেকে মাদকের এই চালান আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা গাড়ি আটক করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান পিপিএম , মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসাবে কালো রঙের এক এক্স নোহা আটকে তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১ হাজার ৮৩০ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লক্ষ টাকা। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।