1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

সিলেট আদালতে ইনকিলাব এর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের 

  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮০ Time View

বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ

জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকায় ২৭ সেপ্টেম্বর ভুল তথ্য উপস্থাপন করে সংবাদ প্রকাশ করায় ৫০ কোটি টাকার মানহানির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার এক আইনজীবী। সোমবার ২৯ সেপ্টেম্বর সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (১ম) আদালতে মামলাটি দায়ের করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সিলেট জজকোর্টের আইনজীবী বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তেঘরী গ্রামের বাসিন্দা এডভোকেট শামীম আহমদ। মেট্রোপলিটন আদালতের মামলা নং ৪৮৭/২০২৫ইং।

মামলায় ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম বাহাউদ্দীন (প্রধান অভিযুক্ত)  ও বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম, তেঘরীয়া গ্রামের ৫ জন সহ মোট ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পিপি এডভোকেট আব্দুল মুকিত অপি।

মামলার আরজি সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর ইনকিলাব পত্রিকার ৯ নং পৃষ্ঠার ৫ নং কলামে “কোটি টাকার খাস জমি আত্মসাৎ চেষ্টা : বিশ্বনাথে উত্তেজনা ” শিরোনামে একটি সংবাদ প্রকাশ পায়। বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম সংবাদটির প্রেরক। ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় পত্রিকা সম্পাদক উপজেলা প্রতিনিধি ও সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শেয়ার করার কারণে মোট ৭ জনকে অভিযুক্ত করে মানহানির মামলা দায়ের করেন, বাদী এডভোকেট শামীম আহমদ। 

মামলায় শামীম আহমদ উল্লেখ করেন, প্রকাশিত সংবাদে মৌরসী সম্পত্তিকে সরকারের খাস খতিয়ানের ভুমি বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া এডভোকেট শামীম আহমদ কে ভুমি আত্মসাতকারী,মামলাবাজ হিসেবে চিহ্নিত করে উপস্থাপন করা হয়। মিথ্যা ও ভুল তথ্যে তার ৫০ কোটি টাকার মানহানি হয়েছে। 

দায়েরকৃত মামলার ওপর অভিযুক্তরা হলেন, উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের তেঘরী গ্রামের মৃত জাবিদ আলীর পুত্র নুরুল হক, মৃত তজম্মুল আলীর পুত্র আঙ্গুর মিয়া, মুজিবুর রহমানের ছেলে মাসুম আহমদ, তোফায়েল আহমদ ও নুরুল হকের ছেলে  আবু শহীদ কামরান।

মামলার আরজি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (১ম) আদালত। এ বিষয়টি নিশ্চিত করেন বাদী এডভোকেট শামীম আহমদ। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews