বিশ্বনাথ প্রতিনিধি:
বাউল সম্রাট শাহ আব্দুল করিম। যিনি অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা ও সাধক। ভাটি বাংলার এ প্রাণপুরুষ বাউল গানের অনন্য এক কিংবদন্তি। আজ বাউলসঙ্গীতের এই পথিকৃতের ১৬তম মৃত্যুবার্ষিকী। ২০০৯ সালের আজকের এই দিনে অগণিত ভক্তকুলকে শোকের সাগরে ভাসিয়ে পৃথিবী থেকে বিদায় নেন বাউল সম্রাট শাহ আবদুল করিম।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহ আব্দুল করিম পরিষদ বিশ্বনাথের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১২ই সেপ্টেম্বর(শুক্রবার)বিকেলে পরিষদের সভাপতি প্রবাসী রানা খানের সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক আছমত আলী লিটনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহ আব্দুল করিম পরিষদের পৃষ্ঠাপোষক হাজী মো: আব্দুল হাই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পরিষদের উপদেষ্টা হাজী সিতাব আলী ও পরিষদের সাধারণ সম্পাদক বাউল ভাসানী বারিক।
উপস্থিত ছিলেন,পরিষদের উপদেষ্টা গোবিন্দ মালাকার,আব্দুল হামিদ,সহ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহঅর্থ সম্পাদক রফিক মিয়া ও প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী ও মোনাজাত পরিচালনা করেন বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মো: হিজবুল্লাহ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।