1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

বিশ্বনাথে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হ ত্যা করলো গাঁ জা ব্যবসায়ী : আটক হয়েছে ঘা ত ক

  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১২০৭ Time View


বিশ্বনাথ প্রতিনিধি
মানুষকে গালমন্দের প্রতিবাদ করায় সিলেটের বিশ্বনাথে গাঁজা ব্যবসায়ী আনহার আলী (৩০) চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে দিনদুপুরে খোরশেদ আলম রবিউল (৩৮) নামের এক মৎস্য ব্যবসায়ীকে হত্যা করেছে। শুক্রবার জুম্মার নামাজের কিছু পূর্বে উপজেলার দেওকলস ইউনিয়নের নয়াসৎপুর গ্রামের সমছু মিয়া (জঞ্জালের) চায়ের দোকানে এই ঘটনাটি ঘটেছে। এঘটনায় ঘাতক আনহার আলীকে আটক করে পুলিশের হাতে সোর্পদ করেছেন স্থানীয় জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
খুন হওয়া মৎস্য ব্যবসায়ী খোরশেদ আলম উপজেলার দেওকলস ইউনিয়নের নয়াসৎপুর গ্রামের মৃত আছমত আলীর পুত্র এবং ঘাতক আনহার আলী একই গ্রামের আইন উদ্দিনের পুত্র। এঘটনায় খুন হওয়া খোরশেদ আলম রবিউলের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নয়াসৎপুর গ্রামের সমছু মিয়া (জঞ্জালের) চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন আনহার ও রবিউল। আড্ডার এক পর্যায়ে বাকিতে গাঁজা বিক্রি করে টাকা না পেয়ে নিজের কাস্টমারদেরকে গালমন্দ শুরু করে গাঁজা ব্যবসায়ী আনহার আলী। এসময় খুন হওয়া রবিউল ইসলাম গালমন্দের প্রতিবাদ করায় প্রথমে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এরপরে আনহার মিয়া বাড়িতে গিয়ে চাইনিজ কুড়াল এনে পেছন দিকে মাছ ব্যসায়ী রবিউল পিটের ডান পাশে (উপরে) কুপ দেয়। চাইনিজ কুড়ালের কুপে ঘটনাস্থলেই মৎস্য ব্যবসায়ী রবিউল মৃত্যুবরণ করেছেন বলে জানান এলাকাবাসী।
এদিকে হত্যাকান্ডের সংবাদ পেয়েই ঘটনাস্থলে ছুটে যান সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান ও বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী। তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এসময় জনতার হাতে আটক ঘাতক গাঁজা ব্যবসায়ী আনহার মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন।
‘হত্যাকান্ডের ও ঘাতককে আটক’র সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, পূর্ব শক্রতার জের ধরে ঘটনাটি সংঘঠিত হয়েছে। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে (শুক্রবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মামলা হয়নি)।
Write to Prononjoy News Group

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews