1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

নরসিংদীতে ভুয়া সনদে পদ দখলের অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৬১২ Time View

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদী উপজেলা বিএনপি নেতা মো. আমিনুর রহমান সরকার দোলনের বিরুদ্ধে ভুয়া স্নাতকোত্তর সনদ ব্যবহার করে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদ দখলের অভিযোগ উঠেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়। দোলন দাবি করে আসছেন, তিনি ১৯৯৫ সালে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সরকারি কলেজ থেকে ইসলামের ইতিহাসে মাস্টার্স করেছেন। কিন্তু কলেজের বর্তমান অধ্যক্ষ ড. মোহাম্মদ মফিজুর রহমান জানান, সেই বছর কলেজে মাস্টার্স কোর্স চালুই হয়নি, এবং আমিনুর রহমান নামে কোনো শিক্ষার্থীর নামও রেকর্ডে নেই। ফলে সনদটি ভুয়া বলে দাবি করেন তিনি। এই ভুয়া সনদের ভিত্তিতে দোলন বড়চাপা ইউনিয়ন ডিগ্রি কলেজ, আসাদনগর ডিএম ফাজিল মাদ্রাসা ও খিদিরপুর কলেজে বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ রয়েছে। মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে দোলন সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ জানান, বিষয়টি তদন্তাধীন এবং অনিয়ম প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, দোলন একজন সুবিধাবাদী, আওয়ামী লীগ ঘনিষ্ঠ এবং দলের প্রভাব কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, বালু-মাটি ব্যবসায় সিন্ডিকেট ও অর্থ বাণিজ্যে লিপ্ত। তিনি সংস্কারপন্থী নেতা সরদার সাখাওয়াত হোসেন বকুলের ঘনিষ্ঠ বলেও দাবি তাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews