জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার টি চর-কালনা এলাকায় ট্রাকচাপায় ফাতেমা বেগম নামে এক মহিলা নিহত হয়েছে।
সোমবার (১৮আগস্ট) দুপুর ২টার দিকে ঢাকা-বেনাপোল মহাসড়কের টি চর-কালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাতেমা বেগম চর-কালনা গ্রামের তকদির হোসেন মোল্যার স্ত্রী। লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল মরদেহটি উদ্ধার করেছে ।
নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফাতেমা বেগম টি চর-কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে ঢাকা-বেনাপোল মহাসড়কের পাশে দাড়িয়ে ছিল। এসময় ঢাকা মেট্রো (ট-১৬-৬৭৯৫) ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফাতেমা বেগমকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ট্রাকটির নিজ থেকে মরদেহটি উদ্ধার করে। পরে তুলারামপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ নিজেদের হেফাজতে নেয়।
নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।