1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

গাজীপুরে সাংবাদিক তুহিন হ ত্যা র প্রতি বাদে ফুলবাড়ীতে মান বব ন্ধন

  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৭২৩০ Time View

এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:

গাজীপুরে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে সাংবাদিক তুহিনের হত্যার কঠোর প্রতিবাদে এবং পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। শনিবার (১০আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদ আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভা এইচ এম বাবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজমুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, দপ্তর সম্পাদক মাহফুজার রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, লুৎফা রহমান বাবু প্রমুখ। বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের বিরুদ্ধে সংঘটিত এ নৃশংস হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের জীবনহানি নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও তথ্যের সুষ্ঠু প্রচারের উপর সরাসরি আঘাত। বক্তারা আরও জোর দিয়ে বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক এবং সাংবিধানিক দায়িত্ব। বিভিন্ন সময় সাংবাদিকদের উপর হামলা-নির্যাতন ও হত্যার ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রে দোষীদের শাস্তি না পাওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। তাই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও সমর্থন ও সংহতি প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews