জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ৩৬৮ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ অর্থ জব্দসহ এক নারীসহ দুই মাদক চোরাকারবারি কে গ্রেফতার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৯.৩০ ঘটিকায় উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতাড়ী এলাকা থেকে দুই জন মাদক চোরাকারবারিকে ২ হাজার ৩৬৮ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ অর্থ জব্দসহ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন নাটোর জেলার লালপুর থানাধীন ধানাইদহ এলাকার মোঃ শাহ আলম (৪০) ও পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন নতুন রুপপুর এলাকার সানজিদা ইয়াসমিন (২০)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।