এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
১৫.০৬.২০২৫ শনিবার
কুড়িগ্রামে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এবং গাড়ির বৈধ কাগজ পত্র না থাকায় কুড়িগ্রামে অভিযান চালিয়েছে সেনাবাহিনী । পরে আহসান নামক দুইটি বাসে আর্থিক জরিমানা করে। রবিবার শহরের শাপলা চত্বরে ঢাকাগামী বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাপ্টেন খালিদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে বাসের ভাড়া অতিরিক্ত নেয়ায় আহসান এন্টারপ্রাইজ নামক দুটি বাসে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রামের ক্যাপ্টেন খালিদ জানান, ঈদ পরবতী’ ঢাকাগামী যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতে এবং হয়রানি কমানোর জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যাত্রীদের নিকট অতিরিক্ত ভাড়া আদায়ে তা ফেরত নিয়ে যাত্রীদের মাঝে ফিরিয়ে দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন খালিদ। অতিরিক্ত ভাড়া ফেরত পেয়ে সাধারণ যাত্রীরা সেনাবাহিনীকে ধন্যবাদ প্রদান করেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।