1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

পাটগ্রামে মাদ্রাসা শিক্ষকের হাতে স্ত্রী খু*ন

  • Update Time : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ২২৩ Time View

রাকিব হোসাইন, লালমনিরহাট প্রতিনিধি.

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এমি আক্তার (২২) নামের এক নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন স্বামীর হাতে। আজ শনিবার ঈদ-উল-আজহার দিনে সকাল ৯টার দিকে এমি আক্তার এই পৈশাচিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার স্বামী হাসিবুলের (২৫) হাতে। ৩ বছর পূর্বে এমির সাথে হাসিবুলের বিয়ে হয়। তারা ১ পুত্র সন্তানের জনক-জননী।

হাসিবুল স্থানীয় একটি কওমী মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে। ঘটনার পর হাসিবুল পলাতক আছেন।

ঘটনাটি ঘটেছে পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার পাড়া এলাকায় হাসিবুলের শ্বশুর বাড়ি তথা এমি আক্তারের বাবার বাড়িতে। হাসিবুল একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মোজাফফর আহমদের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল দীর্ঘদিন ধরে। স্ত্রীকে অবিশ্বাস করতেন স্বামী হাসিবুল।

হত্যাকাণ্ডের শিকার এমির বাবা একরামুল হক জানিয়েছেন, ৬ মাস পূর্বে এমি আমার বাড়িতে চলে আসে হাসিবুলের অত্যাচার থেকে রক্ষা পেতে। মেয়ের সাথে দেখা করতে এসে হাসিবুল এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। আজ শনিবার ঈদগাহ মাঠে যাওয়ার পূর্ব মুহূর্তে আমার মেয়ে এমি ও জামাই হাসিবুলের মধ্যে কথাকাটাকাটি শুনতে পাই। এর কিছুক্ষণ পরই এমির কণ্ঠে আর্তনাদ শুনে তাদের ঘরে গিয়ে দেখতে পাই এমির গলা ছুরি চালিয়ে এমিকে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা এই সংবাদ শুনে হাসিবুলের ভাই ও তার বাবাকে আটক করে মারধর করে। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নেয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসিবুলের বাবা ও তার ভাইকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এমির লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews