1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন
শিরোনাম
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪ বিশ্বনাথে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার 

পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো দুই চাচাতো ভাইয়ের

  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৯২ Time View

জহুরুল হক মিলু, লোহাহড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে রিহান শেখ (৩) এবং রাহাত শেখ (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

বুধবার (৪ জুন) সকালের দিকে উপজেলার চাচুড়ি ইউনিয়নের আটলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

চাচুড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য মেরিনা বেগম শিশু দুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন

নিহত রিহান শেখ উপজেলার আটলিয়া গ্রামের
রিয়াজ শেখের ছেলে এবং তার চাচাতো ভাই একই গ্রামের রনি শেখের ছেলে রাহাত শেখ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালের দিকে উপজেলার আটলিয়া গ্রামের রিয়াজ শেখের বাড়িতে শিশু রিহান শেখ ও তার চাচাতো ভাই রাহাত শেখ খেলছিল। পরে পরিবারের সদস্যদের অগচরে তারা উঠানের পাশে থাকা পুকুরে ডুবে চলে যায়। শিশু দুটিকে খোঁজাখুজি করে না পেয়ে পরিবারের লোকজন একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে গিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে চাচুড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য মেরিনা বেগম বলেন, সকালে খেলতে খেলতে শিশু দুটি পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের স্বজনরা তাকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews