জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামে আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার কুমড়ি মধ্যপাড়ার সর্বস্তরের জনসাধারণের আয়োজনে রোববার (০১ জুন) বিকেলের দিকে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের কে টি এম মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন নড়াইল জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আশরাফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন, লোহাগড়া থানার ওসি মোঃ শরিফুল ইসলাম, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরিফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মাহামুদ খান, পৌর বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম মোল্যা, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর প্রমুখ।
এসময় মোঃ বাদশা মিয়া, বাল্যক বুড়া, রবিউল ইসলামসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।