এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
২৮ মে ২০২৫ বুধবার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ বোতল ভারতীয় ইস্কাফসহ এক মাদক চোরাকারবারি কে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
বুধবার বিকেলে ফুলবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি নামক স্থান থেকে ৩০ বোতল ভারতীয় ইস্কাফসহ মাহাবুর রহমান (২৫) নামের মাদক চোরাকারবারি কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাহবুর রহমান উপজেলার বেড়াকুটি এলাকার নুর ইসলামের পুত্র।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক চোরাকারবারির বিরুদ্ধে দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।