জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার সারুলিয়া গ্রামের রেললাইনের দক্ষিণ পাশ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নামা লাশের নাম পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম সোহানুর ইসলাম সজিব (২৬) । সে জামালপুর জেলার সদর উপজেলার ডেফুলিবাড়ী এলাকার মৃত নুরুল ইসলাম বাচ্চুর ছেলে।
সোমবার (১৯ মে) সকালে সাড়ে ৬ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের রেললাইনের দক্ষিণ পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লোহাগড়া উপজেলার সারুলিয়া গ্রামের রেললাইনের দক্ষিণ পাশে এক অজ্ঞাত যুবকের লাশ পড়ে আছে এমন খবরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে আঙ্গুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর।
লোহাগড়া থানার ওসি মোঃ শরিফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। পরে পিবিআই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করে। লাশটি রেলের জায়গায় পাওয়া গেছে যে কারণে জিআরপি পুলিশের খুলনা থানাকে অবহিত করা হলে তারা এসে লাশটি নিয়ে যায়। এ ঘটনায় জিআরপি থানা পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিবে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।