এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
১৪.০৫.২০২৫ বুধবার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১২০ বোতল ভারতীয় স্কাফ সহ ১জন গ্রেপ্তার
১টি মিশুক জব্দ করেছে থানা পুলিশ।
বুধবার দিবাগত রাতে ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কদমতলায় ফুলবাড়ী থানাধীন কদমতলা চৌরাস্তার মোড়ে একটি ব্যাটারি চালিত মিশুক থামিয়ে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় তৈরি বক্সের ভিতর হতে ১২০ ( একশত বিশ) বোতল স্কাফ সহ চালক ফারুক হোসেন ফায়িম (২০) কে
গ্রেপ্তার করে এবং ব্যাটারি চালিত মিশুকটি জব্দ করেছে পুলিশ
গ্রেপ্তারকৃত মাদক চোরাকারবারি বাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত জয়নুল আবেদীনের পুত্র।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক চোরাকারবারি ফায়িমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।