1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

লোহাগড়ায় ভাই-ভাতিজাদের হামলায় প্রাণ গেলো চাচার

  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১১৭ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় চাচাতো ভাই ও ভাতিজাদের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ টোকন আলী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া ওই ব্যক্তির দুই ছেলে ও এক নারীসহ ৩ জন আহত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) বেলা ১২ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

এর আগে বুধবার (৭ মে) উপজেলার করফা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কৃষক।

লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের স্বজন সূত্রে জানা গেছে, বুধবার (৭ মে) সন্ধায় লোহাগড়া উপজেলার করফা গ্রামের সৈয়দ টোকন আলীর স্ত্রী তার আপন চাচাতো ভাইয়ের ছেলেদের বাড়ির পাশ দিয়ে ভ্যান নিতে নিষেধ করাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়ায়। পরে টোকন ও তার পরিবারের লোকজনের ওপর চাচাতো ভাই সৈয়দ ফেরদৌস আলী , সৈয়দ রিজ্জাক আলী এবং সৈয়দ এরদাউস আলী ও ভাতিজা সৈয়দ রহিম আলী, সৈয়দ করিম আলী, সৈয়দ রহমত আলী ও সৈয়দ হৃদয় আলীসহ তাদের বাড়িতে থাকা ধান কাটা শ্রমিকেরা মিলে দেশীয় অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এসময় সৈয়দ টোকন আলীসহ তার ছেলে সৈয়দ রুবেল আলী এবং সৈয়দ রাজু আলীসহ আরেক নারী আহত হন। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাতে টোকন আলীর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে অন্যত্র নেয়ার পরামর্শ দেন। পরে তাকে প্রথমে যশোর ও পরে ঢাকা নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লোহাগড়া থানার ওসি মো.আশিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews