এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
১৮.০৫.২০২৫ শুক্রবার
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভারতীয় ৭কেজি গাঁজা সহ মাইদুল ইসলাম ও রবিউল ইসলাম নামে দুই মাদক চোরাকারবারি কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) নাগেশ্বরী উপজেলার কাচারী পয়রাডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে হতে ০৭ কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন মাদক কারবারি মোঃ মাইদুল ইসলাম (৩৮),পিতা- মৃত আব্দুস ছামাদ, গ্রামঃ গোপালপুর বোর্ডেরহাট ও মোঃ রবিউল ইসলাম (৪০), পিতা-মৃত আব্দুল লতিফ, গ্রাম-দক্ষিণ রামখানা,উভয়থানাঃ নাগেশ্বরী, কে গ্রেফতার করেছে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি বজলার রহমান বলেন নাগেশ্বরী থানা এলাকায় ৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ । উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদক চোরাকারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।