জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলেলর লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামে বিএনপি নেতার মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। ঘের মালিকের দাবী ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারী) দিবাগত রাতের কোনে এক সময় উপজেলার মঙ্গলহাটা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান বলেন, আমার বাড়ির পাশে একটি মাছের ঘের রয়েছে। এ ঘেরে আমি ছোট চারা মাছের ব্যবসা করে আসছি। গত রোববার দিবাগত রাতের কোনো এক সময়ে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা আমার মাছের ঘেরে বিষ প্রয়োগ করে। পরের দিন সোমবার (১৭ ফেব্রুয়ারী) ভোরে মাছের ঘেরে গিয়ে দেখি ঘেরের সব চারা মাছ মরে ভেঁসে উঠেছে। কে বা কাহারা এই ঘেরে বিষ প্রয়োগ করেছে। এতে ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি করছি।
এবিষয়ে ভুক্তভোগী মোঃ মিজানুর রহমান লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।