1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

পাটগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে ভয়ভীতি ও হুমকি প্রদান

  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২৯৬ Time View

রাকিব হোসাইন, স্টাফ রিপোর্টারঃ

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সবুজ (৪৩) কে ভাড়া করা লোকদ্বারা বিভিন্ন ভয়ভীতি হুমকি প্রদানের অভিযোগ উঠেছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১টা ১০মিনিটে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

লালমনিরহাট প্রেসক্লাব পাটগ্রামের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সবুজ স্বাক্ষরিত লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার বরাবরে এ বিষয় লিখিত অভিযোগ করেছেন। যাঁর অনুলিপি সদয় অবগতির জন্য সিভিল সার্জন, লালমনিরহাট, উপজেলা নির্বাহী অফিসার, পাটগ্রাম, অফিসার ইনচার্জ, পাটগ্রাম থানায় প্রেরণ করা হয়েছে।

লিখিত অভিযোগ পত্রের হুবহু উল্লেখঃ

আমি মোঃ সাইফুল ইসলাম সবুজ (৪৩), সাধারণ সম্পাদক, প্রেসক্লাব পাটগ্রাম, পিতা- মৃত: আলতাব উদ্দিন আহম্মেদ, সাং- রসুলগঞ্জ (পৌরঃ ৬নং ওয়ার্ড, পোষ্ট অফিস পাড়া), থানা-পাটগ্রাম, জেলা-লালমনিরহাট থানায় হাজির হইয়া এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, ইং-২৭/০১/২০২৫খ্রিঃ তারিখ সময় অনুমান দুপুর ১.১০ঘটিকায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাইয়া সেখানকার কর্তব্যরত প্রধান সহকারী কাম হিসাব রক্ষক বিবাদী ১। মোছাঃ সায়েমা নুর খালেদা আক্তার (৫৮), স্বামী- মোঃ লতিফুল ইসলাম, সাং- কোটতলী (পৌরঃ ৪নং ওয়ার্ড), থানা- পাটগ্রাম, জেলা- লালমনিরহাট ১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ৩২বছর ধরে চাকুরী করিয়া বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আছে মর্মে কিছু তথ্য জানতে চাই। ঐ সময় বিবাদী আমার জিজ্ঞাসিত প্রশ্ন এড়িয়ে গেলে আমি সেখান হইতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ইনচার্জ দেবব্রত কুমার রায় এর অফিস কক্ষে যাই। সেখানে কথা বার্তা শেষে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হইতে বের হওয়ার সময় উক্ত তারিখ অনুমান ১.৩০ঘটিকায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর ভাড়া করা লোক দ্বারা আমাকে বিভিন্ন ভয়ভীতি হমকি প্রদান করে। এ বিষয়ে স্বাক্ষী- মোঃ রাবিউল ইসলাম (৪৪), পিতা- মোঃ আবুল হোসেন, সাং- টেপুরগাড়ী, মোঃ তৌফিকুল ইসলাম সজিব (৩৫), পিতা- মোঃ নজরুল ইসলাম, সাং- রসুলগঞ্জ (পোষ্ট অফিসপাড়া), মোঃ মারুফ হোসেন সুমন (৩৯), সাংবাদিক, পিতা- মৃত: মকবুল হোসেন, সাং- রসুলগঞ্জ (পৌরঃ ৬নং ওয়ার্ড), সকলের থানা- পাটগ্রাম, জেলা- লালমনিরহাটগণসহ আরো অনেকে ঘটনার বিষয় অবগত আছেন। আমি উক্ত ঘটনার বিষয়ে অন্যান্য সহকর্মীদের সহিত বিস্তারিত আলোচনা করিয়া অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল। অতএব, উপরোক্ত বিষয়টি তদন্ত পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে জনাবের মর্জি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews