1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

নরসিংদীতে বালু মহালের ড্রেজার থেকে ভ্রাম্যমান আদালতকে লক্ষ্য করে গুলি

  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১২৮ Time View

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরার মেঘনা নদীতে অভিযানে গেলে অবৈধ বালু মহালের ড্রেজার থেকে ভ্রাম্যমান আদালতকে লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। বিকেলে উপজেলার চরমধূয়া এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাসুদ রানা।

ইউএনও জানান, মেঘনা নদীতে অবৈধভাবে দুটি স্থানে বালু উত্তোলন করার খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযানে যান তার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। এসময় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বালু মহাল ইজারা নিয়ে নরসিংদীর রায়পুরার চরমধূয়া সীমান্তে এসে বালু উত্তোলন করার দায়ে একটি ড্রেজার জব্দ এবং দুইজনকে আটক করে ১০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পরে স্পীডবোট যোগে একই এলাকার অপর একটি অবৈধ বালু মহালে অভিযানে গেলে ড্রেজার হতে ভ্রাম্যমান আদালতকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। এসময় পর্যাপ্ত ফোর্স না থাকায় অভিযান পরিচালনা না করেই পিছু হটে ভ্রাম্যমান আদালত। কে বা কারা এ গুলির ঘটনা ঘটিয়েছে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান ইউএনও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews