এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
১০.০১.২০২৫ শুক্রবার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৫ কেজি গাঁজা সহ ১ মাদক চোরাকারবারি কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১টি অটোরিক্সা জব্দ করা হয়েছে
শুক্রবার উপজেলার বড়ভিটা ইউনিয়নের খেজুরের তল এলাকায় থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে একটি অটোরিক্সা তল্লাশি চালিয়ে ১৫কেজি গাঁজা উদ্ধার সহ শফিকুল ইসলাম(৪২) নামে এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করে এসময় অটোরিক্সা টি জব্দ করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক চোরাকারবারি শফিকুল ইসলাম উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ী গ্রামের কাচু মাহমুদের পুত্র।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন গ্রেফতারকৃত মাদক চোরাকারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।