1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা
শিরোনাম
নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

বিশ্বনাথে প্রশাসনের বাজার মনিটরিং: জরিমানা আদায়

  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১২৯ Time View

বিশ্বনাথ প্রতিনিধিঃ

বিশ্বনাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সবজি বাজার সহনীয় পর্যায়ে রাখতে বিশ্বনাথ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

রবিবার (২৭শে অক্টোবর) সন্ধ্যায় বিশ্বনাথ পৌর সভার অন্তর্গত হাবড়া বাজার মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আলা উদ্দিন কাদের । 

এ সময় নিত্য প্রয়োজনীয় সবজির বাজার পোল্ট্রি, ডিম, মোদি দোকানের পণ্য সহ বিভিন্ন দোকান তিনি পরিদর্শন করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে এ সময় অনেক দোকানী মালামাল রেখে সটকে পড়েন। কিছু দোকানে দ্রব্যমূল্যের নির্ধারিত তালিকা প্রদর্শন না করায় ও ক্রয়মূল্যের রিসিটের সাথে বিক্রয়মূল্যে ব্যবধান বেশী থাকায় তাদের মৌখিকভাবে সর্তক করে দেন। এসময় উপস্থিত ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে নগদ জরিমানা আরোপ করেন। একজন সবজী বিক্রেতা ও দুই মোদি দোকান মালিকের কাছ থেকে নগদ মোট ১২ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় ক্রেতারা অভিযোগ করেন, প্রশাসনের অভিযান চলাকালে ব্যবসায়ীরা দাম কমিয়ে দেন এবং প্রশাসনের বিদায়ের সাথে সাথে তারা আগের দামেই করেন বেচাকেনা। 

অভিযানের সময় বাজার মনিটরিং কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাহিদ নাওরিন, বিশ্বনাথ পৌর সভার পৌর নির্বাহী অফিসার বদরুজ্জামান, পৌর সভার লাইসেন্স পরিদর্শক মোতালেব হোসেন সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা। 

এ সময় বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আলা উদ্দিন কাদের জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ও সিন্ডিকেট করে যাতে দ্রব্যের মূল্য বৃদ্ধি করতে না পারেন ব্যবসায়ীরা সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews